ডেমরায় ট্রাফিক পুলিশের যানবাহন বিরোধী ঝটিকা অভিযান: গ্রেফতার ২
ডেমরায় রামপুরা ট্রাফিক জোন কর্তৃক যানবাহন বিরোধী ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিপ্লব ভৌমিকের নেতৃত্বে পরপর দু’দিন মঙ্গলবার ও বুধবার সকালে এ অভিযান পরিচালিত হয়। টিআই বিপ্লব ভৌমিক জানায়, ঝটিকা অভিযানে ৬০ টি বিভিন্নœ ত্রুটিপূর্ণ যানবাহন রেকারিং করা হয়। তাছাড়া কাগজ পত্রের ত্রুটির কারণে ৫০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স না থাকায় চিত্তরঞ্জন দাশ (৩০) ও মো. আসিফ মিয়া (২০) নামে দুই চালককে গ্রেফতার করেছে ট্রাফিক পুলিশ। বুধবার বেলা ১১ টায় গ্রেফতারকৃতদের ডেমরা থানা পুলিশের মাধ্যমে মোটরযান আইনে আদালতে পাঠানো হয়েছে। রাজধানীর প্রবেশদ্বার ডেমরাকে যানজটমুক্ত করতে এ অভিযান পরিচালিত হয়েছে বলেও জানান টিআই বিপ্লব।
