leadnewsঅপরাধডেমরা

ডেমরায় ট্রাফিক পুলিশ কর্তৃক চোরাই অটো রিকশাসহ আটক এক

ডেমরা নিউজ: ডেমরায় চোরাই অটো রিকশাসহ মোঃ আলামিন (22)নামে এক চোরকে আটক করেছে ট্রাফিক পুলিশ। আজ বেলা সাড়ে বারোটায় দিকে সুলতানা কামাল সেতুর পশ্চিম পাশ এলাকা থেকে চোরাই রিকশাসহ তাকে আটক করা হয়। পরে এবিষয়ে টি এস আই জাকির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন এবং আলামিনকে থানা পুলিশে সোপর্দ করেন।ধৃত আলামিন শরিয়তপুর জেলার জাজিরা থানার ধুবলাভাংগা গ্রামের শাহজাহান এর ছেলে। বর্তমানে সে মাতুয়াইলের দরবার শরীফ গলির এক বাড়িতে ভাড়া থাকতো।
এবিষয়ে রামপুরা ট্রাফিক জোনের টি আই বিপ্লব ভৌমিক জানায় আজ সকাল আনুমানিক এগারোটার দিকে হাজীনগর এলাকা থেকে ফিরৌজ আলী নামে এক রিকশা চালকের রিকশা চুরি হয়। ফিরোজ এদিক ওদিক খোঁজা খোঁজির এক পর্যায়ে বিপ্লব ভৌমিককে জানালে আমি সংগীয় ফোর্স নিয়ে সুলতানা কামাল সেতুর পশ্চিম পাশ এলাকা থেকে রিকশা সহ আলামিনকে আটক করতে সক্ষম হই।