Uncategorized

ডেমরায় তুলার গোডাউনে আগুন

বিশেষ প্রতিনিধি: ডেমরার সারুলিয়া কামারপট্টি এলাকার বিস্মিল্লাহ এন্টারপ্রাইজ নামে এক তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুহস্পতিবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ডেমরা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত স্বাপেক্ষে জানা যাবে।