leadnewsঅপরাধডেমরা

ডেমরায় নারী ফার্মেসী ব্যবসায়ীর শ্লীলতাহানী : গ্রেফতার ১

ডেমরানিউজঃ ডেমরায় ৩৮ বছর বয়সের এক নারী ফার্মেসী ব্যবসায়ী ব্যবসায়ী শ্লীলতাহনীর শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী রোববার রাতে ডেমরা থানায় বখাটে নাজমুল হাসান রাব্বি’র (২৫) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা করেন। পরে ওই রাতেই পুলিশ লম্পট রাব্বিকে গ্রেফতার করে সোমবার বেলা ১১ টায় আদালতে পাঠায়। রোববার দিনগত রাত ৮ টার দিকে ডেমরার কোনাপাড়া শাহজালাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার রাব্বি ওই এলাকার বাসিন্দা ও ঝালকাঠি’র নলছিটি থানাধীন নান্দিকাঠী সরদার বাড়ী এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।

ভুক্তভোগীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, ওই নারী ব্যবসায়ী কোনাপাড়া এলাকায় একটি ওষুধের দোকান নিজেই পরিচালনা করেন। এদিকে ফার্মেসীতে আসা যাওয়ার পথে রাব্বি প্রায়ই ওই নারীকে কু-প্রস্তাব দিয়ে বিরক্ত করত। গত রোববার রাত ৮ টার দিকে ফার্মেসী বন্ধ করে যাওয়ার পথে কোনাপাড়া শাহজালাল স্কুলের পিছনে আসা মাত্র ওই নারীর গতি রোধ করে রাব্বি। এ সময় ওই লম্পট তার যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ভুক্তভোগীর পরিহিত কাপড় ও ওড়না ধরে টানাটানি করে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। এ ঘটনায় মহিলাটির ডাক চিৎকার রাব্বি দৌড়ে পালিয়ে যায়।