ডেমরায় নয় শতাধিক যানবাহনে ট্রাফিকের মামলা
বিশেষ প্রতিনিধিঃ
সড়ক পথে দূর্ঘটনা রোধকল্পে গত ৫ আগষ্ট রোববার থেকে সারাদেশে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ-২০১৮। আজ তার শেষ দিন। ডিএমপির পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার (বিপিএম-পিপিএম) নির্দেশক্রমে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয় ট্রাফিকের বিশেষ চেকপোষ্ট। সে মোতাবেক রামপুরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিকের সার্বিক ব্যবস্থাপনায় ডেমরার ষ্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকায় বসানো হয় বিশেষ চেকপোষ্ট। সপ্তাহব্যাপী এ কার্যক্রমে ত্রুটিপূর্ণ কাগজপত্রের কারণে নয় শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা, ২৪০টি যানবাহন রেকারিং করা হয়। এ সময়ে ড্রাইভিং লাইসেন্সে না শতাধিক চালকের বিরুদ্ধে মামলা করা হয়।
এ বিষয়ে টিআই বিপ্লব ভৌমিক বলেন. সড়কপথে দূর্ঘটনা রোধকল্পে রামপুরা ট্রাফিক জোন ইতোপূর্বে বিভিন্ন অভিযান ও কর্মসূচী পালন করেছে। যানজট নিরসনের পাশাপাশি ক্রটিপূর্ণ যানবাহন এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত হস্তক্ষেপ নেওয়া রামপুরা ট্রাফিক জোনের একটি চলমান প্রক্রিয়া। ট্রাফিক সপ্তাহ শেষ হলেও এ সকল কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলেও জানান টিআই বিপ্লব ভৌমিক।উল্লেখ্য যানজট নিরসনে বিশেষ ভূমিকা রাখায় ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ পর্যলোচনা সভায় ধারাবাহিকভাবে শ্রেষ্ঠ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হিসেবে মোছাঃ লুবনা মোস্তফা ও শ্রেষ্ঠ টিআই হিসেবে বিপ্লব ভৌমিক পূরস্কারে ভূষিত হন।
