Uncategorized

ডেমরায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও কপিরাইট আইনে গ্রেফতার ৯

মাহবুব মনি:ডেমরায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও কপিরাইট আইনে ৯ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বুধবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রানীমহল সিনেমা হলের নিচের মার্কেট থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ওই ব্যবসায়ীদের কম্পিউটার সিপিউ ও হার্ডডিস্ক জব্দ করে র‌্যাব-১০। গ্রেফতারকৃতরা হল- মো. রাসেল,মো. নজরুল ইসলাম,মো. সোহেল, মো. ইসহাক, রনি, মো. আহসান হাবীব,রাশেদ খান মিলন, মো. সুমন হাসান, মো. আলম। এ বিষয়ে মঙ্গলবার রাত পৌনে ১২ টায় এন্টি পাইরেসি বিরোধী টাস্কফোর্স অপারেশন অফিসার এমআর আলম চৌধুরী গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা করেন।
র‌্যাব-১০’র বরাত দিয়ে ডেমরা থানা পুলিশ  জানায়, উক্ত অসাধু ব্যবসায়ীরা দির্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কম্পিউটারে সংরক্ষিত পর্নোছবি (নীল), বিভিন্ন শিল্পীদের অশ্লীল গান ও সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবির কপিরাইট করে অবৈধভাবে তারা ব্যবসা পরিচালনা করে আসছে। তাছাড়া উঠতি বয়সের তরুন-তরুনীসহ বিভিন্ন ক্রেতাদের কাছে বিভিন্ন অশ্লীল অডিও-ভিডিও গান, নীল ছবি পেন ড্রাইব ও কার্ট রিডারের মাধ্যমে তাদের মেমোরিতে ট্রান্সফার করে। এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

Voting ends at midnight tonight, so phone tracker cast your vote now