leadnewsডেমরা

ডেমরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. মাহবুবুর রহমান: ডেমরায় পানিতে ডুবে সুমন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে সারুলিয়ার পশ্চিম টেংরা এলাকার আব্দুর রশিদ মাষ্টারের নির্মানাধীন ভবনের পানির হাউজ থেকে মৃতের লাশ উদ্ধার করে স্থানীয়রা। শিশু সুমন ওই এলাকার ফরিদা আক্তারের বাড়ীর ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ী ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও থানার মাদারগঞ্জ মধ্যপাড়া গ্রামে। এ বিষয়ে মৃতের বাবা মো. জামাল উদ্দিন শেখ রোববার সকালে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন বলে জানিয়েছেন ডেমরা থানার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমীন।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়,৭ অক্টোবর শনিবার সন্ধা থেকেই শিশু সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। এলাকায় মাইকিং করেও তার খোঁজ মিলেনি। রোববার সকালে পাগলপ্রায় হয়ে আবারও খুঁজতে বের হন সুমনের মা মাজেদা বেগম। এ সময় জনৈক রশিদ মাষ্টারের বাড়ীর নির্মানাধীন পানির হাউজের ওপর সুমনের পায়ের একটি সেন্ডেল দেখতে পান মৃতের মা ও বড় বোন সুমি। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা পানির ওই হাউজ থেকে মৃতের লাশ উদ্ধার করে। শনিবার সন্ধার পরে যে কোন সময়ে খেলার ছলে অসাবধানতাবশ পানির ওই হাউজে পড়ে শিশুটি মৃত্যুবরণ করেছে বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা