ডেমরায় পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার
ডেমরা নিউজঃ ডেমরায় র্যাব-১১ এর (সিপিএসসি,আদমজীনগর,নারায়ণগঞ্জ) অভিযানে ১০ রাউন্ড গুলি ও ম্যাগাজিনযুক্ত ১টি পিস্তলসহ মো. দেলোয়ার হোসেন (৩৯) নামে এক পেশাদার সন্ত্রাসী,ডাকাত, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বেআইনি কাজে ব্যবহৃত একটি ইয়ামাহা মোটর সাইকেল (ঢাকা মেট্রো-ল ৪৬-৮৪৬৪) ও দু’টি মোবাইল সেট উদ্ধার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। ওই দিন বিকালে আদালত তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় র্যাব-১১ রোববার দিনগত রাতে ডেমরা থানায় দেলোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে (১৮৭৮ সাল এর ১০-এ/১৯ (এফ)) মামলা করেন। গত শনিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচাকেনার খবর পেয়ে ডগাইর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী আইলপাড়া এলাকার আলমগীর মাস্টারের বাড়ীর ভাড়াটিয়া ও কুমিল্লার মুরাদনগর থানার মানিককান্দি গ্রামের মো. শাহ জাহানের ছেলে।
র্যাব-১১ এর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, তদন্তে ও আসামীর স্বীকারোক্তিতে জানা যায় দেলোয়ার দীর্ঘদিন ধরে অস্ত্র প্রদর্শন করে ডাকাতি, চাঁদাবাজিও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার এসব কর্মকান্ডে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছে। এলাকাবাসী তার হিং¯্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায়না। তার চাঁদাবাজি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত বিস্তৃত ছিল।
