leadnewsঅপরাধডেমরা

ডেমরায় পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার-২

ডেমরা নিউজঃডেমরায় পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি ২ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ৬২০ পুরিয়া হেরোইন ও ৩২০ পিছ ইয়াবাসহ উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ১ লক্ষ ৯৪ হাজার টাকা। রোববার তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শনিবার দিনগত রাতে সুলতানা কামাল সেতু সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার খিলগাঁও থানার পূর্ব গোড়ান এলাকার মৃত মো. আসাদুল হকের ছেলে মো. শওকত হোসেন রাজু (৩৫), কুমিল্লার হোমনা থানার নয়াগাঁও গ্ৰামের মৃত আব্দুল বাতেনের ছেলে মো. মানিক মিয়া(৩০)। এ বিষয়ে বুধবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতার ওই মাদক চোরাকারবারীরা ভ্রাম্যমানভাবে দীর্ঘদিন ধরে ডেমরা থানা ও আশপাশের এলাকায় মাদক বিক্রি ও সরবরাহ করে আসছিলো। এদিকে খিলগাঁও ও সবুজবাগ থানায় গ্ৰেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।