leadnewsডেমরা

ডেমরায় প্রায় ৩ মাস পানি বন্ধী ও জলাবদ্ধতার দূর্ভোগের রেশ কাটতে না কাটতেই আবারো পানি বন্ধী লাখো মানুষ।

মো.হারুন-অর-রশিদ: ডেমরায় টানা গত ৩ মাস পানি বন্ধী ও জলাবদ্ধতার দূর্ভোগের রেশ কাটতে না কাটতেই আবারো ২দিনের ভারী বর্ষণের ফলে জলাবদ্ধতার কারণে পানি বন্ধী হয়ে পড়েছে মানুষ। নিন্মাঞ্চল সহ বেশ কিছু এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছ্ ে। বৃষ্টি কারনে ষ্কুল,কলেজ,অফিসগামী ও গার্মেন্টস কর্মীদেরই দুর্ভোগ পোহাতে হয়েছে সবচেয়ে বেশী। দিনভর একটানা বৃষ্টির ফলে ঘর থেকে বেরোতে পারছেনা মানুষ একটুও ফুরসৎ নেই সারাদিন টিপটিপ বৃষ্টি পড়ছেই। জরাবদ্ধতায় পানিতে বন্ধি হয়ে পড়েছে মানুষ। ডেমরার নিচু এলাকাগুলির রাস্তাঘাট,মানুষেরবাড়িঘড়,মসজিদ,মাদ্রাসা এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরেও পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বহৃত হচ্ছে।
সরেজমিনে,দেখাযায়,কোনাপাড়া, ফার্মেরমোর,বাদশা মিয়ারোড,ডগাইরবাজার,সাইনবোর্ড, টাউন,মাদ্রাসা রোড,কোদালধোয়া,ক্যানেলপাড়,গ্রীনসিটি,মুসলিমনগর,পশ্চিমসানারপাড়, নামাপাড়া, হেদায়েতনগর,শহরপল্লি,পাইটি,ডেমরাবাজার,রাজাখালী এসব এলাকার রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় এখানকার স্কুল, কলেজ,অফিসগামী মানুষের যাতায়াতের বেলায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়া,কোনাপাড়া এলাকার ডগাইর বাজার টি পানিতে তলিয়ে গিয়েছে। ঢাকা সিলেট মহা সড়ক থেকে মুসলিম নগর যাতায়াযাতের একমাত্র শান্তিবাগ ওয়াপদা রোডটি পানিতে তলিয়ে গিয়ে মানুষের অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানায়,গত রমজান থেকে প্রায় ৩ মাস এলাকায় পানি থাকায় অসহনীয় কষ্ট সহ্য করে কেবল মাত্র সড়কগলো পানি শুকিয়েছে এবং আমাদের এলাকার মানুষের কষ্ট কিছুটা লাগব হয়েছিল। কিন্তু আবারো টানা বৃষ্টিতে সকল এলাকা প্লাবিত হওয়ায় মানুষের দূর্ভোগ আবরো বেড়ে গেল। তারা অতি দ্রুত পানি নিস্কাশনের জন্য যথাযত কর্তৃপক্ষের কাছে দাবী জানান।