Uncategorized

ডেমরায় প্রেমের ফাঁদে পড়ে ঘর ছাড়লেন গৃহবধূ

মো. মাহবুবুর রহমান :ডেমরায় প্রেমের ফাঁদে পড়ে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছেন সাদিয়া ইয়াসমিন ইতি (২৫) নামে এক গৃহবধূ। এ ঘটনায় ওই গৃহবধূর প্রেমিকসহ তার সহযোগীদের বিরুদ্ধে স্বামী মো. আনোয়ার হোসেন ডেমরায় থানায় গত ২৮ এপ্রিল রাতে মামলা দায়ের করেন। অবশেষে ৯ দিন পরে গত রোববার (৩০ এপ্রিল) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইতির প্রেমিক মো. ফিরোজ শেখকে (৩৮) দিনাজপুরের নবাগঞ্জ থানার চামুন্ডা গ্রাম থেকে গ্রেফতার করে ডেমরা থানার এসআই সাইদুর। এ সময় গৃহবধূ ইতি ও তার ৫ বছরের ছেলে ইয়াছিন আরাফাত আবিরকে উদ্ধার করে পুলিশ। এদিকে ১ মে দুপুরে আসামী ফিরোজ শেখকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। পরে মহামান্য আদালত ফিরোজ শেখকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তিনি ওই গৃহবধূর জবানবন্দি অনুসারে তার স্বামী আনোয়ারের সম্মতিক্রমে তাকে সন্তানসহ স্বামীর কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

ইতি ও তার স্বামীর বরাত দিয়ে এসআই সাইদুর জানান, গত ৪ বছর ধরে ডেমরার কোনাপাড়া এলাকায় আনোয়ার হোসেন ও ইতি তাদের একমাত্র সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন। স্বামী আনোয়ার সিটি গ্রুপরে রূপঞ্জের একটি কারখানার কর্মরত। প্রতারক ফিরোজ শেখ ফরিদপুরে ইতির গ্রামের বাড়ির সম্পর্কীয় পাতানো মামা হিসাবে দির্ঘনি ধরে তাদের বাসায় আসা যাওয়া করত। বেশিরভাগ সময় কাজের উদ্দেশ্যে আনোয়ার কারখানায় চলে গেলে বাসায় আসত লম্পট ফিরোজ। এক পর্যায়ে ফিরোজ ফুসলিয়ে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ইতির সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্কের ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল রাতে ফিরোজ শেখ তার সহযোগী মাসুদ রানা, জামাল ও অজ্ঞাত আরও ৩/৪ সহযোগীদের নিয়ে ইতিকে তার বাসা থেকে ফুসলিয়ে বের করে দিনাজপুরে নিয়ে গিয়ে আটকে রাখে। এদিন ইতির ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা ও সোয়া লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় প্রতারক ফিরোজ। স্ত্রী-সন্তান ও টাকা স্বর্নালংকার না পেয়ে পরের দিন স্বামী আনোয়ার ডেমরা থানায় এ বিষয়ে একটি সাধারন ডায়েরী করেন। তদন্ত সাপেক্ষে পরে আসল ঘটনা বেরিয়ে আসলে পুলিশ ফিরোজকে গ্রেফতার করে। সে ফরিদপুরের ভাঙ্গা থানার আলেখাড় কান্দা গ্রামের মৃত ফজলু শেখের ছেলে। সে ঢাকার টঙ্গী এলাকায় থাকত।

For instance, carbon fiber would’ve been enjoy it a nice, visually rich departure