leadnewsডেমরা

ডেমরায় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ডেমরা নিউজঃ ডেমরায় র‌্যাব-৩ এর অভিযানে মো.রাজন (৩২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ১ লক্ষ ৩৩ হাজার ৫০০ টাকা। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার পূর্ব বক্সনগর এলাকার রাস্তার ওপর থেকে ফেনসিডিল বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। রাজন ডেমরার পাশ্ববর্তী সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল ঈদগাহ মাঠ সংলগ্ন নুরুর বাড়ীর ভাড়াটিয়া ও মুন্সিগঞ্জের সদর থানার বড় কেওর গ্রামের মৃত আবু সিদ্দীক বেপারীর ছেলে। এ ঘটনায় বুধবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার রাজনের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করে র‌্যাব-৩।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, র‌্যাবের অভিযানে গ্রেফতার দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল ক্রয় করে ডেমরা থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতো।