leadnewsডেমরা

ডেমরায় ফ্রি ব্লাড গ্রূপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিনিধি:
‘‘রক্তের গ্রূপ জানুন, প্রয়োজনের সময় জীবন বাচাঁতে সাহায্য করুন’’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর ডেমরায় ফ্রি ব্লাড গ্রূপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ঘাসফুল নামে সামাজিক সংগঠনের উদ্যোগে শনিবার বিকালে বামৈল আইডিয়াল স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিনামূল্যে তিন শতাধিক মানুষ ব্লাড গ্রূপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ নোমান। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো.সালে আহমেদ সালে। এ ক্যাম্পেইনে অংশগ্রহন করেছে খোঁজ, অনির্বাণ ও নিঝুম ফাউন্ডেশন নামে ৩ টি সামাজিক সংগঠন ।
এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা সদস্য বিশিষ্ট সমাজসেবক ও বি এইচ এস – ৯০ ওয়েলফেয়ারের সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন।আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে রক্ত দানের উপকারীতা সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।