ডেমরায় বঙ্গবন্ধুর স্মরণ সভা
মোঃ- হারুন-অর-রশিদঃডেমরায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ডেমরার ষ্টাফ কোয়ার্টারে হাজী হোসেন প্লাজা প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম এনামুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত। প্রধান বক্তা হিসেবে সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ। অনুষ্ঠানে বক্তারা ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সব সদস্য ও ২১ আগষ্টে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে নিহতদের রুহের শান্তি কামনায় মিলাদ ও দোয়া করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মো. ফরিদ উদ্দিন, সারুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সহিদুল ইসলাম, কৌশিক আহম্মেদ জসিম, হানিফ তালুকদার, নজরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন মোল্লা, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রুবেল, যুবলীগ নেতা আব্দুর রহমানসহ ডেমরা থানা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের নেতাকর্মীরা।
