Uncategorized

ডেমরায় বন্যাদূর্গতদের সাহায্যার্থে সঙ্গীতানুষ্ঠান

মো. হারুন-অর-রশিদ “সবার ক্ষুদ্র দানে বেঁচে যাবে বন্যার্ত হাজারো মানুষের প্রাঁন” এ স্লোগানকে সামনে রেখে ডেমরায় বন্যা দুর্গতদের সাহায্যার্থে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাহমুদুল হাসান পলিনের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় এম. এ. ছাত্তার উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সঙ্গীত পরিবেশন করেন কুঁেড়র ঘর ব্যান্ড ও এফ.এম ২০১০ ব্র্যান্ডের শিল্পীরা। এসময়ে এম.এ.ছাত্তার উচ্চবিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বন্যাদুর্গত মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম.এ.লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা। এসময়ে আরো উপস্থিত ছিলেন এম.এ.ছাত্তার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন শিকদার, বালিকা শাখার সহকারী প্রধান শিক্ষিকা শাহানাজ হোময়ারা আক্তার, বালক শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালামসহ সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলার গন্যমান্য ব্যক্তিবর্গ।

What do you most hope to see in the bio of help writing a will an author who has not yet been published in book-length fiction