ডেমরায় বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
ডেমরা নিউজঃবাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন রেজি: নং বি-১৬৬৫’র সারুলিয়া (সান্দিরা) ও ডেমরা বালুর ঘাট শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ইউনিয়নের কেন্দ্রিয় কমিটির তত্বাবধানে ২০ মে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে এ নির্বাচন সম্মন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে মো. নূর ইসলাম এবং সাধারন সম্পাদক পথে মো. শামীম আহম্মেদসহ বিভিন্ন পদে ১৭ জন জয়যুক্ত হন।
নির্বাচন শেষে ওই দিন রাতে কেন্দ্রিয় কমিটির সভাপতি তাজুল ইসলাম ও সাধারন সম্পাদক আহাম্মদ আলীর উপস্থিতিতে ফলাফল ঘোষণা দিয়ে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় কেন্দ্রিয় কমিটির সভাপতি তাজুল ইসলাম সকলকে নিয়ে শ্রমিকদের ভাগ্য উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানান।
Mai 1742 schließlich ein kap an der nordspitze der seminararbeit ghostwriter halbinsel

