Uncategorized

ডেমরায় বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

ডেমরা নিউজ:
ডেমরায় বাবার সঙ্গে অভিমান করে লুৎফর রহমান মাসুদ (৩২) নামে এক ছেলে বিষপান করে আত্মহত্যা করেছে। এ ঘটনায় মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১ টায় ডেমরা থানায় মৃতের স্ত্রী মোছা. সাজেদা আক্তার একটি অপমত্যু মামলা দাযের করেন। মাসুদ নোয়াখালীর সেনবাগ থানার কাধরা গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে। বর্তমানে তারা রাষ্ট্রায়ত্ব লতিফ বাওয়ানী জুট মিলের ষ্টাফ কোয়াটারে বাস করেন।
মৃতের স্ত্রীর বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার ¯েœহাশীষ বলেন, মৃত মাসুদ মানসিকভাবে বিকারগ্রস্থ ছিলেন। মঙ্গলবার দুপুরে মাসুদ তার বাবার কাছে বিদেশে যাবে বলে বায়না ধরে। কিন্তু বাবা লোকমান হোসেন তার প্রস্তাব প্রত্যাক্ষান করায় ওইদিন ঘন্টা খানেক পরে মাসুদ অভিমান করে সবার অজান্তে বিষপান করেন। এদিকে গুরুতর অসুস্থ্য অবস্থায় পরিবারের লোকজন মাসুদকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়।

Like this post on facebook iphone 6s plus rear shell leaked, reveals stronger body structure redmond pienew photos have https://topspyingapps.com emerged on the internet today that claim to show the rear casing of apple’s next-generation iphone