leadnewsডেমরা

ডেমরায় বালু নদে রেজিস্ট্রেশনবিহীন ড্রেজার জব্দ: গ্রেফতার ২

ডেমরা নিউজ: ডেমরায় বালু নদে টহলরত রাজাখালি নৌ পুলিশের অভিযানে একটি রেজিস্ট্রেশনবিহীন পুরাতর ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় ওই ড্রেজারে কর্মরত দুই জনকে গ্রেফতার করে নৌ পুলিশ। বুধবার দপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার রাতে বালু নদে টহলরত অবস্থায় নরসিংদী থেকে ডেমরা হয়ে রাজাখালীর দিকে আসার সময় আনলোড ড্রেজারটি জব্দ করে নৌ পুলিশ। এ সময় কর্মরতদের কাছে কাগজপত্র চাইলে ড্রেজারের রেজিস্ট্রেশন, সার্ভে সনদ ও বৈধ কোন কাগজপত্র তারা দেখাতে পারেনি। গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার খিলগাঁও থানার ত্রিমোহনী স্কুল রোড সংলগ্ন মো. সামসুল হকের ছেলে মো. হারুন আহাম্মেদ হাসান (৪২) ও একই এলাকার মৃত মফিজউদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৫)। এ বিষয়ে মঙ্গলবার রাতেই ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নৌ পুলিশ।
নৌ পুলিশের বরাতে মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার সুব্রত কুমার পোদ্দার বলেন, নরসিংদী এলাকায় জনৈক মো. ইয়াসিনের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন জব্দ করা আনলোড ড্রেজারটি ক্রয় করেছেন গ্রেফতারকৃতরা। সেখান থেকে আসার পথে বালু নদে প্রবেশের পর তারা কম নিরাপদে ড্রেজারটি চালাচ্ছিলেন। এ সময় টহলরত নৌ পুলিশ তাদের আটক করে।