leadnewsঅপরাধডেমরা

ডেমরায় ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ।

ডেমরা নিউজ:ডেমরায় অবৈধ ড্রেজার ব্যাবসাকে কেন্দ্র করে কতিপয় সন্ত্রাসীরা মো. সাইদুর রহমান বাবুল নামে এক ড্রেজার ব্যবসায়ীর কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ওই ব্যবসায়ীর ম্যানেজার মো. হারুন দাবিকৃত চাঁদার ১০ লক্ষ টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা ড্রেজারের পাইপ ও নানা সরঞ্জামাদি ভাংচুর করে ও ব্যাবসা বন্ধ করে দেওয়ার হুমকি ধমকীসহ নানা ধরনের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার ভুক্তভোগী ওই ব্যবসায়ী রোববার দিনগত রাত ১১ টার দিকে অভিযুক্ত ৬ জন সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসীর বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। গত ৫ জানুয়ারি ডেমরার দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন-সবুজবাগ থানার বেগুনবাড়ী এলাকার মো. সামসুদ্দিনের ছেলে মো. নিজাম(৫২), ও তার ছোট ভাই মুসলিম সরদার(৪৮), একই থানার মানিকদিয়া চেয়ারম্যান বাড়ি এলাকার মো. নাসির (৪৮), ছদর উদ্দিনের ছেলে মো. ইমাম উদ্দিন (৫৪), ভাইকদিয়া এলাকার আনিছ মিয়ার ছেলে আজিম মিয়া(৪৮), একই এলাকার আলমাস আলীর ছেলে নজরুল ইসলাম (৪০)।

বাদীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ব্যাবসায়ী সাইদুর দীর্ঘদিন ধরে ডেমরা থানার এলাকায় নদীতে ড্রেজার বসিয়ে এলাকার নিম্নাঞ্চলে বালু ভরাটের কাজ করে আসছিলেন। ওই ধারাবাহিকতায় ড্রেজার পাইপ ডেমরার দুর্গাপুর হয়ে সবুজবাগ থানা এলাকায় টানা হয়। আর এ পাইপ টানাকে কেন্দ্র করে সবুজবাগ থানা এলাকার ওই সন্ত্রাসীরা ১০ লক্ষ টাকার চাঁদা দাবি করে। শিগগিরি তাদের গ্ৰেফতার করে আইনের আওতায় আনা হবে।