leadnewsডেমরা

ডেমরায় ভুয়া ভিসা দিয়ে সার্বিয়া পাঠানোর অপচেষ্টা:গ্রেফতার ১

ডেমরা নিউজঃডেমরায় ভুয়া ভিসা দিয়ে সার্বিয়া পাঠানোর অপচেষ্টার অপরাধে মো. ওয়াকিল আহাম্মেদ (৩৪) নামে এক ভুয়া আদম ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার দিনগত গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আদর্শনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার দ্বীন ইসলামের ছেলে। বিদেশে পাঠানোর কথা বলে ৬ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার দিনগত রাত ১২ টার দিকে ভুক্তভোগী কবির হোসেন (৪৪) ওই প্রতারকের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।

ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, বিগত ৪ বছর পূর্বে কবির হোসেন বিদেশ থেকে বাংলাদেশে ফিরে বেকার অবস্থায় আছেন। গত দেড় বছর তিনি সিদ্ধান্ত নেন আবারও বিদেশে যাবেন। এদিকে তার পূর্ব পরিচিত ওয়াকিল আহাম্মেদ বিষয়টি জেনে কবির হোসেনরে সঙ্গে যোগাযোগ করতে ডেমরায় তার পশ্চিম হাজীনরের বাসায় আসেন।

ওসি আরও বলেন, গত ২০২০ সালের ৩ ডিসেম্বের সার্বিয়া পাঠানোর কথা বলে ওয়াকিল ১ লক্ষ ৩০ হাজার টাকা ও পাসপোর্ট নেয় কবিরের কাছ থেকে। পরবর্তীতে তিনি ২০২১ সালের ৬ জুন গত বছর ২৬ নভেম্বর তারিখের একটি ভুয়া ভিসা হাতে ধরিয়ে কবিরের কাছ থেকে আরও ৫ লক্ষ ২০ হাজার টাকা নেয়। এদিকে কবির যথারীতি কবির গত ২৬ নভেম্বর দুপুরে সার্বিয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গেলে সেখানকার কর্তব্যরত কর্মকর্তারা ভিসাটি ভুয়া বলে জানান। এ ঘটনায় কবির বাসায় ফিরে ওয়াকিলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন টাকা ফেরত দেবেন। এভাবে বেশ কয়েকমাস ধরে প্রতারণা করে আসছেন ওয়াকিল। এক পর্যায়ে তিনি আত্মগোপনে চলে যান।