leadnewsডেমরা

ডেমরায় যানজট নিরসনে টি.আই বিপ্লব ভৌমিকের নানা উদ্যোগ

প্রকাশ সরকার সুমন, ডেমরাঃ রাজধানীর অতি নিকটে ডেমরা অঞ্চল। এ অঞ্চলে লাখ লাখ মানুষের বসবাস। কর্মময় জীবনে প্রতিদিনই পথ চলতে হয় মানুষকে। ঢাকা-সিলেট মহাসড়কে মাতুয়াইল কোনাপাড়া ডেমরা-স্টাফ কোয়ার্টার ও রামপুরা সড়কে এক সময় যানজটের চিত্র ছিলো নিত্যদিনের। যাত্রী সাধারনের প্রতিনিয়ত যানজটে পড়ে ভোগান্তির শিকার হতো। এ ছাড়াও অসুস্থ্য রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস কিংবা পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র সময়মত উপস্থিত হওয়া ছিল খুবই দুরহ ব্যাপার। রামপুরা ট্রাফিক জোনের টি.আই বিপ্লব ভৌমিক ডেমরা-স্টাফ কোয়ার্টার এলাকায় যোগদানের পর আস্তে আস্তে পাল্টাতে থাকে এ এলাকার চিত্র। তিনি তার আন্তরিক প্রচেষ্টায় নতুন নতুন উদ্যোগের মাধ্যমে রামপুরা ট্রাফিক জোনের সংশ্লিষ্ট কর্মকতা এবং সড়ক ও জনপথের সহায়তায় এ অঞ্চলের প্রতিটি সড়কে যানজট মুক্ত করতে সক্ষম হয়েছেন। ফলে এখন আর আগের মতো যাত্রীসাধারনকে ঘন্টার পর ঘন্টা যানজট নামক ভোগান্তির শিকার হতে হচ্ছে না। যানজট নিরসনের জন্য টি.আই বিপ্লব ভৌমিক নিজ উদ্যোগে প্লাস্টিক কোন দিয়ে লেন বিভাজন, রাস্তার পাশে মাটি ভরাট করে বাস-বে-স্থাপন, রাস্তার দুই পাশে গড়ে ওঠা অবৈধ গাড়ির গ্যারেজ অপসারন, ব্যবসায়ীদের রাস্তার পাশে রাখা ইট, বালি, পাথর অপসারন, রামপুরা ট্রফিক জোনের এবং সড়ক ও জনপথের যৌথ অভিযানে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান-পাট ও স্থাপনা অপসারন, সড়কের খানাখন্দ মেরামত, দূর্ঘটনা রোধে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে স্পিড ব্রেকার নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহন ও তার বাস্তবায়ন করে এই এলাকার বিভিন্ন সড়ককে যানজট মুক্ত রেখেছেন। এ ছাড়াও জনসাধারনের মাঝে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেমরা যাত্রাবাড়ী ও রামপুরা থানার প্রায় তিনশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সাথে মত বিনিময় ও ভিডিও চিত্র প্রদর্শন করেছেন। তাছাড়াও বিভিন্ন সময়ে পরিবহন মালিক, চালক, শ্রমিক, ব্যবসায়ী ও পথচারীদের সাথে ট্রাফিক সচেতনামূলক মতবিনিময় সভা করেছেন এ জোনের কর্মকতারা। যানজট নিরসনে বিশেষ ভূমিকা রাখায় ডি.এম.পি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রামপুরা ট্রাফিক জোন বারবার শ্রেষ্ঠত্বের পুরস্কারে ভূষিত হয়েছেন। টি.আই বিপ্লব ভৌমিকও শেষ্ঠ টি.আই হিসাবে বারবার পুরস্কার গ্রহন করেছেন। এলকাবাসীর রামপুরা ট্রাফিক জোনের এই উদ্যোগের প্রসংশা জানিয়ে বলেন, টি.আই বিপ্লব ভৌমিক এর মত দক্ষ, কর্মঠ, নিষ্ঠাবান পুলিশ কর্মকতা পুলিশ বাহিনী ও দেশের জন্য গৌরবময়।