leadnewsডেমরা

ডেমরায় যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন:থানায় মামলা

ডেমরা নিউজঃ ডেমরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় (৫মার্চ) শনিবার দিনগত রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ মোছা.লাকি আক্তার  অভিযুক্ত মো.ইউসুফ বেপারীর (৫৫) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। ইউসুবফ মুন্সিগঞ্জ শ্রীনগর থানার তিনগাঁও গ্রামের মৃত মনর উদ্দিনের ছেলে। বর্তমানে তারা কোনাপাড়া নূরানী মসজিদ রোড এলাকার  বাসিন্দা।
ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গত ২৫ বছর আগে ইউসুফের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মোছা.লাকি আক্তারের। ওই সংসারে ১ মেয়ে ও ২ টি ছেলে সন্তান রয়েছে। এদিকে গত ১ বছর ধরে ইউসুফ তার শ্বশুর বাড়ী থেকে দশ লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছিলো লাকির কাছে । এদিকে লাকি পিত্রালয় থেকে বিভিন্ন সময় তিন লক্ষ টাকা এনে দেয় ইউসুফকে। আর বাকি সাত লক্ষ টাকার দাবি অস্বীকার করায় প্রতিনিয়ত শারিরীক ও মানসিক অত্যাচারের শিকার হচ্ছিলেন লাকি। এক পর্যায়ে একই দাবি অস্বীকার করায় গত ১মার্চ  রাতে .ইউসুফ  তার স্ত্রীকে বেধরক মারধর করে। এ ঘটনায় লাকির বড় ছেলে লিখন(১৮) লাকিকে  উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
ওসি আরো বলেন, আসামিকে খুব তাড়াতাড়ি গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।