ডেমরায় রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
ডেমরা নিউজঃডেমরায় ইম্পেরিয়াল পেইন্টস নামে একটি রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার পাশে থাকা হোমিওপ্যাথী ওষুদের একটি গোডাওনে আগুন ছড়িয়ে পড়ে। সোমবার রাত পৌনে ৯ টার দিকে ডেমরার মেন্দিপুর এলাকার আইচি মেডবকেল কলেজ হাসপাতাল সংলগ্ন রঙের কারখানায় এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস ও খিলগাঁও ফায়ার সার্ভিসের ৫ টি টিম ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিযন্ত্রনে আনতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে রঙ কারখানার সমস্ত কাঁচামাল পুড়ে গেলেও হোমিওপ্যাথী ওষুধের গোডাওনের ওষুধ নষ্ট হয়নি। এ সময় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকান্ডের সূত্রপাত সম্বন্ধে কোন তথ্য দিতে পারেনি।
এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মন্নান বলেন, ভয়াবহ এ অগ্নিকান্ডে রঙ তৈরী কারকানাটিতে মজুদ থাকা থিনার, স্প্রিট, তারপিন,ড্রাই ক্যামিকেলসহ সব কাঁচামাল পুড়র যায়। আগুন নির্বাপনে ফোম ক্যামিকেল ব্যবহার করতে হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ, অগ্নিকান্ডের সূত্রপাতসহ সকল বিষয় জানা যাবে। কারখানাটির প্রয়োজনীয় কাগজপত্র, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও সরকারি অনুমোদন আছে কিনা একনো জানা যায়নি।
এদিকে প্রতিষ্ঠানটির ম্যানেজার পিনাক রঞ্জন চক্রবর্তী অসুস্থ হয়ে পড়ায় তিনি কোন তথ্য দিতে পারেননি।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ঢাকা জোন- ৬) মো. হাফিজুর রহমান যুগান্তরকে বলেন, ডেমরার প্রত্যন্ত এ এলকায় এমন রঙ কারখানা বিপদজনক। তাছাড়া কারখানার পাশেই অবস্থিত একটি মেডিকেল কলেজ, তাই এখানে এ জাতীয় কারখানা খুবই ঝুঁকিপূর্ণ। তাই এ বিষয়ে সঠিক তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
