ডেমরায় লাশ উদ্ধার
ডেমরা নিউজঃ ডেমরায় মো. ইউসুফ (৩৭) নামে এক মানসিক রোগীর লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। তিনি ডায়বেটিস রোগেও আক্রান্ত ছিলেন এবং দীর্ঘ সময় ধরে বিভিন্ন মাজার দরগায় ঘুরে বেড়াতেন। বৃহস্পতিবার বিকালে ডেমরার মেন্দীপুরস্থ জামান মিয়ার বাড়ী সংলগ্ন খানকায়ে মাহবুবিয়া দরবারের উত্তরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার পড়নে ছিল খয়েরী কালার লুঙ্গি ও সার্ট। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার রাতে লাশ মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত ইউসুফ ডেমরার আমুলিয়াস্থ বেপারীপাড়ার জাকির হোসেনের বাড়ীর ভাড়াটিয়া ও তার গ্রামের বাড়ী চাঁদপুরে। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই মৃতের বড় ভাই আব্দুস সোবহান বাদী হয়ে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষ্যদর্শী ও মৃতের পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার মো. নূরে আলম সিদ্দিকী বলেন, মৃত মো. ইউসুফ একটি অফিসে চাকুরী করতেন। তার পরিবারের সবাই প্রতিবন্ধী। বৃহস্পতিবার সকালে ইউসুফ বাসা থেকে বের হন। ওই দিন সকাল থেকে দুপুরের মধ্যে যে কোন সময় মেন্দীপুরস্থ জামান মিয়ার বাড়ী সংলগ্ন খানকায়ে মাহবুবিয়া দরবারের উত্তর দিকে পুকুরের ঢালে মাথা ঘুরে পড়ে যান ইউসুফ। অত:পর তিনি মৃতবরন করেছেন বলে জানা যায়। পরে খবর পেয়ে পুলিশ মৃতের উদ্ধার করেন।
