Uncategorized

ডেমরায় শিক্ষা প্রতিষ্ঠানে রামপুরা ট্রাফিক জোনের সভা ও ভিডিও চিত্র প্রদর্শনী

বিশেষ প্রতিনিধি: সড়ক পথে দূর্ঘটনা এড়াতে এবং ট্রাফিক আইন বিষয়ে জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে সভা ও ভিডিও চিত্র প্রদর্শন করেছে রামপুরা ট্রাফিক জোন। রবিবার সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত আমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাজী এম.এ গফুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়, আলহাজ্ব এম.এ রাজ্জাক ইসলামীয়া উচ্চ বিদ্যালয়, আমুলিয়া মেন্দিপুর ইসলামিয়া আলিম মাদরাসায় এ কর্মসূচী পালন করা হয়। রামপুরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামপুরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইঞ্জিনিয়ার এ.এস.এম মুক্তারুজ্জামান। এসময়ে আরো উপস্থিত ছিলেন ৪ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকসহ দুইহাজার শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

You focus on constantly improving your writing, and we’ll handle the paperwork paperovernight.com of making submissions