leadnewsডেমরা

ডেমরায় শিক্ষা প্রতিষ্ঠানে ট্রাফিকের জনসচেতনমূলক সভা ও ভিডিও চিত্র প্রদর্শন

ডেমরা নিউজঃডেমরায় সড়কপথে নিরাপদে চলতে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পৃথক জনসচেতনতামূলক সভা ও ভিডিও চিত্র প্রদর্শন করেছে রামপুরা ট্রাফিক জোন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডেমরার শুকুরসী মডেল হাই স্কুল, বাওয়ানী উচ্চ বিদ্যালয়, বাওয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় ও হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়। ওই জোনের টি.আই বিপ্লব ভৌমিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুন নাহার। বিশেষ অতিথি ছিলেন রামপুরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোছা. লুবনা মোস্তফা ও ডেমরা থানার ওসি এস.এম. কাওসার আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন শুকুরসী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আফজাল হোসেন, সহকারী শিক্ষক কহিনুর আক্তার, রেজাউল ইসলাম, বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক মো. আরমান আলী, মো. রিয়াজউদ্দিন, বাওয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হর প্রসাদ দাস, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, রবিউল ইসলাম, জিয়াসমিন মালা, শাহানা বেগম, হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাবউদ্দিন চৌধুরী, সহকারী শিক্ষক ইদ্রিস মাহমুদ, নাজমা বেগম, তৈয়বুর রহমান সহ চার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।