ডেমরায় শিশু ছাত্রী ধর্ষণ ॥ শিক্ষক গ্রেফতার
মো.মাহবুবু রহমান ভূইয়া: ডেমরায় আল-হেরা আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া এক মেয়ে শিশু ছাত্রী শিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই শিশুর বড় ভাই ধর্ষক শিক্ষক মুফতি মাসুম বিল্লাহ’র (২২) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। এদিকে থানা পুলিশ ওই দিনই মাসুম বিল্লাহকে তার বাড়ী থেকে গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে মহামান্য আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ডেমরা থানার ওসি (তদন্ত) মো. সেলিম। মাসুম বিল্লাহ ডেমরার আতলাস্থ বাহির টেংরার আল-হেরা আইডিয়াল স্কুলের ইসলাম ধর্ম শিক্ষক ও বাগেরহাটের চিতলমারী থানার বারাশিয়া গ্রামের মৃত ক্বারী আ: মুকিতের ছেলে। বর্তমানে তিনি আমতলার হাজীর ইব্রাহীম খলিলের বাড়ীর ভাড়াটিয়া।
মামলার তদন্তকারী অফিসার এসআই রুহুল আমীন জানায়, গত এক বছর ধরে মেয়েটি আল-হেরা স্কুলে অধ্যয়নরত। দির্ঘদিন ধরে প্রায়ই ছুটির শেষে ছাত্র ছাত্রীরা চলে যাওয়ার পরে কৌশলে মাসুম বিল্লাহ মেয়েটিকে শারীরিকভাবে নির্যাতন করতেন। পরীক্ষায় ফেল করানোর ভয়ভীতি দেখিয়ে এক পর্যায়ে দিনের পর দিন ক্লাসরুমে শিশুটিকে ধর্ষণ করতে থাকে। সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর স্কুলের ষষ্ঠ শ্রেণীর ক্লাসরুমে মেয়েটি ধর্ষিত হয় বলে তদন্তে জানা যায়। পরীক্ষার জন্য ধর্ষিতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেয়া হয়েছে বলেও জানান এসআই রুহুল আমীন।
ভুক্তভোগীর বড় ভাই বলেন, তার ছোট বোন কিছুটা বাক-প্রতিবন্ধী বলে ওই শিক্ষক এ সুযোগ নিয়েছেন। গত ৯ অক্টোবর সোমবার সন্ধায় হঠাৎ মেয়েটি বমি শুরু করে। এ সময় তার স্ত্রী ও প্রতিবেশী একটি মেয়ের জিজ্ঞাসাবাদে সে জানায় তার মাথা ঘুরাচ্ছে। পরিস্থিতির অবনতি হলে জিজ্ঞাসাবাদে মেয়েটি তার ভাবীর কাছে ধর্ষণের সব ঘটনা খুলে বলে।
