ডেমরায় শিশু ধর্ষণ ॥ গ্রেফতার ১
ডেমরা নিউজ: ডেমরায় ৪র্থ শ্রেণীতে পড়–য়া ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ বিষয়ে সোমবার রাত সোয়া ২ টায় ডেমরা থানায় একটি মামলা করেন শিশুটির নানা। পরে ওই রাতেই ধর্ষক মো. রবিন ওরফে রনিকে (১৯) গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠায় থানা পুলিশ। রবিন ডেমরার মিরপাড়া নরাইবাগের নুরুল ইসলামের বড়ীর ভাড়াটিয়া। সে বরিশালের বানারীপাড়া থানার বাইশারী গ্রামের মো. হালিম বেপারীর ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে ডেমরা থানার অপারেশন অফিসার ¯েœহাশীষ জানায়, ধর্ষিতা শিশুটি তার নানা নানির কাছেই থাকে। মেয়েটির নানা নিরাপত্তা প্রহরীর কাজ করেন। গত ১০ আগষ্ট শিশুটির নানি গ্রামের বাড়িতে বেড়াতে যান। গত ১৭ আগষ্ট রাতে মেয়েটির নানা যথারীতি তার কাজে আমুলিয়া মডেল টাউনে যান। এদিকে ভুক্তভোগী শিশুটি রাতের খাবার খেয়ে ভুলবসত দরজা না লাগিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে ঘরে মেয়েটির নানি নেই অন্যদিকে দরজা খোলা পেয়ে লম্পট রনি রাত ৩ টার দিকে পূর্বপরিকল্পিতভাবে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয় ধর্ষক রনি। পরের দিন ১৮ আগষ্ট সকালে নানা বাড়িতে ফিরলে মেয়েটি সব ঘটনা খুলে বলে।
