ডেমরায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে মানব বন্ধন
ডেমরা নিউজ:
ডেমরায় শিশু মোঃ মনিরুল ইসলাম (৭) এর হত্যা কারীর ফাঁসির দাবিতে মানব বন্ধন করছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে বারোটায় দিকে ডেমরার বাঁশের পুল এলাকায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয় । মানব বন্ধন শেষে ডগাইর বাজার, ডগাইর নতুন পাড়া নূরে আয়েশা সিদ্দিকিয়া মাদ্রাসাসহ বিভিন্ন সড়কে মিছিল করেন এলাকাবাসী। মানব বন্ধনে এলাকার স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেছে । তাদের দাবি শিশু মোঃ মনিরুল ইসলাম এর প্রকৃত খুনিদের ফাঁসি দিতে হবে । শিশু হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য যে ডেমরায় অপহরণের দুই দিন পরে মো. মনিরুল ইসলাম (৭) নামে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার বিকালে ডেমরার বাঁশেরপুল ডগাইর এলাকার নূরে আয়েশা সিদ্দিকিয়া মাদ্রাসার নির্মাণাধীন মসজিদ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। মৃত মনিরুল ইসলাম ওই মাদ্রাসার ছাত্র ও ডেমরার ডগাইর নতুনপাড়া এলাকার সামসু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মো. সাইদুল হকের ছেলে। তাদের গ্রামের বাড়ী বি-বাড়িয়ার শরাইল থানার বিটগর গ্রামে। এ ঘটনায় ওই মসজিদের ঈমামসহ তার ছেলে ও মসজিদের মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
