ডেমরায় সামসুল হক খান স্কুল কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বিজ্ঞান ভীতি দূর করার জন্য বিজ্ঞান মেলা” এই শ্লোগনকে সামনে রেখে ডেমরায় সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনের ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে বিজ্ঞান মেলায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মাহফুজুর রহমান মোল্লা শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, জাভেদ আহমেদ, সিরাজুল ইসলাম ও আব্দুর রহমান। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সামসুল হক খান স্কুল কলেজের ইংলিশ ভার্সনের ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, উপমা রাহা, হাসান আহমেদ সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
