ডেমরায় সুরছন্দ ললিতকলা একাডেমীর শিল্পীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত
প্রকাশ সরকার সুমন : ২৫ বছর পূর্তি উপলক্ষে ডেমরায় সুরছন্দ ললিতকলা একাডেমীর শিল্পীদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় টেংরা সারুলিয়ার এ,আর খাঁন কমিউনিটি সেন্টারে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। একাডেমীর প্রতিষ্ঠাতা-পরিচালক সুলতান মাহমুদসহ নবীন-প্রবীন সকল শিল্পী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এ পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সুরছন্দ ললিতকলা একাডেমীর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও ৬৮নং ওয়ার্ড আওয়ামী লীগের তরুন নেতা তারিকুল ইসলাম খাঁন শাহিন বলেন, সুরছন্দ ললিতকলা একাডেমী অত্র অঞ্চলের একটি স্বনামধন্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। শিশু-কিশোরদের নৃত্য ও সংগীত শিক্ষায় এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। এ একাডেমী থেকে শিক্ষা লাভ করে অনেক শিল্পীরা চলচ্চিত্রে ও বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে কাজ করে যথেষ্ট সুনাম অর্জনে সক্ষম হয়েছে। আমি এ প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি এবং আগামীতে এ প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেয়ার জন্য সর্বাত্মক সহযোগীতার আশ^াস প্রদান করছি। একাডেমীর প্রতিষ্ঠাতা-পরিচালক সুলতান মাহমুদ বলেন শিশু-কিশোরদের মাঝে নৃত্য ও সংগীত শিক্ষা প্রদানের লক্ষ্যে দীর্ঘ ২৫ বছর পূর্বে এ একাডেমীটি কার্যক্রম শুরু করে। ধীরে ধীরে এ একাডেমীটি এলাকার সাংস্কৃতিক প্রিয় মানুষের নিকট একটি নির্ভরযোগ্য সাংস্কৃতিক চর্চাকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। এলাকার মানুষের সার্বিক সহযোগীতা ও ভালোবাসা পেয়েই আমরা অত্যন্ত যতœ সহকারে শিশু-কিশোরদের সংগীত ও নৃত্য শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছি।
