Uncategorized

ডেমরায় সৎ মাকে পিটিয়ে জখমের অপরাধে ছেলে গ্রেফতার

মো. মাবুবুর রহমান ভূইয়া,:ডেমরায় বৃদ্ধ সৎমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অপরাধে মো. হাফেজ আহম্মদ (৪৫) নামে পাষন্ড ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শনিবার রাতে ডেমরা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। হাফেজ ডেমরার শুকুরশী গ্রামের মৃত মুনসুর আলীর প্রথম সংসারের ছেলে।
ভুক্তভোগীর বরাত দিয়ে ডেমরা থানা পুলিশ জানায়, ডেমরার শুকুরসী গ্রামের মৃত মুনসুর অলীর দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম বেগম (৬০)। মুনসুর আলী জীবিত অবস্থায় ওই ঘরের ছেলে মাহবুবকে শুকুরশী কবরস্থান সংলগ্নে ৩১ শতাংশ জায়গার একটি বাড়ী লিখে দেন। এদিকে মুনসুর আলীর প্রথম সংসারের ছেলে হাফেজ গত দেড় বছর ধরে ওই বাড়ী জোরপূর্বক লিখে নেওয়ার জন্য মরিয়ম বেগম ও তার ছেলে মাহবুবকে হুমকি ধমকি দিয়ে আসছেন। তাছাড়া ওই বাড়ীর ভাড়াটিয়াদেরকে প্রতিনিয়ত অত্যাচার করে আসছে বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আর পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সন্ধার পরে হাফেজ তার সৎ মাকে  মাহবুবের ভাড়া বাড়ীতে একা পেয়ে হুমকি দিতে থাকে। বাকবিতন্ডার এক পর্যায়ে মাদকাসক্ত হাফেজ তার মাকে বাঁশ দিয়ে এলাপাথারীভাবে মারতে থাকলে মাটিতে লুটিয়ে পড়েন মা। এ সময় প্রতিবেশী ও তার নাতি মরিয়ম বেগমকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসা শেষে মরিয়ম বেগম ওই রাতেই ডেমরা থানায় হাফেজের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কাওসার বলেন, ঘটনাটি নেক্কারজনক। আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

Abigail adams remember the ladies abigail adams advocated writing a term paper legal reform to protect the rights of married women