ডেমরায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
ডেমরা নিউজ: ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত আনুমানিক (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১১ টায় ডেমরার বাঁশেরপুল এলাকায় ডেমরা-যাত্রাবাড়ী সড়কে এ ঘটনা ঘটে। ডেমরা থানার এসআই আমানুল্লাহ বারী জানায়, মঙ্গলবার রাতে রাস্তা পাড়াপাড়ের সময় বেপরোয়া গতিতে যাওয়া কোন একটি বড় যানবাহন ওই যুবককে সজোরে ধাক্কা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মৃতের ডানা পা থেতলে যায় এবং মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন তিনি। আশংকাজনক অবস্থায় ডেমরা থানা পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পড়নে ছিল হলুদ সার্ট, চেক লুঙ্গি এবং তার মুখে দাড়ি ছিল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি বলে তার ডিএনএ নমুনাসহ প্রয়োজনীয় সব কিছু সংগ্রহ করা হয়েছে।
I’d like to hear https://topspying.com/can-someone-hack-my-phone-through-wifi some feedback from you guys and what solutions, similar to this, you use
