ডেমরায় হেরোইন-ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার
ডেমরা নিউজ:ডেমরায় পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের শরীর তল্লাশি করে ১৪০ পুড়িয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বুধবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার ষ্টাফ কোয়ার্টার ও মীরপাড়া এলাকা থেকে মাদক বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- লক্ষ্মীপুরের রায়পুর থানার উত্তর কেরপা গ্রামের বাবুল হোসেনের ছেলে শাকিল আহম্মেদ (১৯) ও কুমিল্লার দেবিদ্বার থানার নর মানিকচর গ্রামের মধু চন্দ্র সরকারের ছেলে শ্রী স্বপন চন্দ্র সরকার। শাকিল ডেমরার কোনাপাড়া ও স্বপন মীরপাড়া এলাকায় ভাড়া থাকেন। এ বিষয়ে বুধবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।
Browse through https://spyappsinsider.com the different genres, or search for what you want
