ডেমরায় ২০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার
ডেমরা নিউজ:ডেমরায় ২০০ পুড়িয়া হেরোইনসহ মো. আমির হোসেন আমু (৩৬) নামের চিহ্নিত এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় ডগাইর কবরস্থান রোড এলাকা থেকে আমুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ। সে ওই এলাকায় ভাড়া থাকে। আমু রাজবাড়ীর সদর থানার বেলগাছি গ্রামের খলিলুর রহমানের ছেলে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হওয়ার পরে তাকে আদালতে পাঠানো হয়।
We would suggest imperative hyperlink submitting it elsewhere and working on your manuscript
