ডেমরায় ২৫০০ পুড়িয়া হেরোইনসহ জাকির আটক
ডেমরা নিউজঃ ডেমরায় চলমান মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী মো. জাকির হোসেনকে (৩২) আটক করেছে ডেমরা থানা পুলিশ। এ সময় তার শরীর তল্লাশি করে ২৫০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানার এসআই রুহুল আমীন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোনাপাড়া এলাকা থেকে মাদক বিক্রির সময় তাকে আটক করা হয়েছে। এ সময় তার সহযোগী মো. জসিম (৩৫) পালিয়ে গেছে। কুখ্যাত জাকির ডেমরার কোনাপাড়া এলাকার রোকেয়া আহসান কলেজ সংলগ্ন আব্দুর রশিদের ছেলে। রোববার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে শনিবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা থানায় মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী জাকিরকে রোববার বেলা ১১ টায় আদালতে পাঠানো হয়েছে। তার কাছ থেকে উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এর আগেও তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও ডেমরা থানায় মাদক ও চুরিসহ ৫টি মামলা রয়েছে। ডেমরায় চলমান মাদক বিরোধী অভিযানে এভাবেই সব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। অভিযানে এর আগে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
