leadnewsঅপরাধ

ডেমরায় ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেমরা নিউজঃ  ডেমরায় গোয়েন্দা (ওয়ারী বিভাগ) পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ নুরুল আমিন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার ইয়াবার অনুমান মূল্য ৯ লক্ষ টাকা। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোনাপাড়া আল-আমিন রোড এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে গ্রেফতার নুরুল আমি গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। নুরুল আমিন কক্সবাজারের টেকনাফ থানার বেইংগাপাড়া গ্রামের মৃত নবী হোসেনের ছেলে। এ বিষয়ে শুক্রবার রাতেই ডেমরা থানায় নুরুল আমিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে করেছে গোয়েন্দা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, মাদক ব্যবসায়ী নুরুল আমিন টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সরবরাহ করে ডেমরা ও আশাপাশের এলাকাসহ ঢাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো।