ডেমরায় ৪৯৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১
ডেমরা নিউজ:ডেমরায় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১১-২৬৯২) তল্লাশি করে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ৪৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। এ সময় গাড়ির চালক মো. তারেক হোসেনকে (৩৮) গ্রেফতার করে পুলিশ। রোববার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার বিকালে ডেমরার মাতুয়াইল নিউ টাউন এলাকার থানা পুলিশের অস্থায়ী চেকপোষ্ট থেকে তারেক হোসেনকে গ্রেফতার করা হয়। সে কিশোরগঞ্জের হোসেনপুর থানার মৃত আবুল কালামের ছেলে।
ডেমরা থানার ওসি এসএম কাওসার আহম্মেদ জানায়, শনিবার ডেমরা জোনের পেট্রোল ইন্সপেক্টরের মাধ্যমে জানা যায় একটি সিলভার রঙের প্রাইভেট কার রাস্তায় দূর্ঘটনা ঘটিয়ে ডেমরার বাদশা মিয়া রোড দিয়ে দ্রুত বেগে যাচ্ছে। পরে মাতুয়াইল নিউ টাউন এলাকার পুলিশের চেকপোষ্টে কাছে আসলে গাড়িটি থামানো হয়। এ সময় তল্লাশি করে গাড়ির বেকডালা থেকে ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে শনিবার রাতে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চালক ও গাড়ির মালিক সামসুল মাশুককে (৪২) আসামী করে মামলা দায়ের করা হয়। সামসুল মাশুক ঢাকার বনানী থানার টিএনটি অফিসার্স কোয়ার্টারের মাজহারুল মান্নানের ছেলে।
