leadnewsডেমরা

ডেমরায় ৫১৫ পুড়িয়া হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ডেমরায় ৫১৫ পুড়িয়া হেরোইনসহ মো. মহর আলী (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়। সোমবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার বাগমারা এলাকা থেকে হেরোইন বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মহর আলী নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। এ বিষয়ে ওই রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা বলেও জানিয়েছে পুলিশ।