leadnewsডেমরা

ডেমরায় ৫ হাজার ৭০০ পিস ইয়াবাসহ ৩ মাদক চোরাকারবারি গ্রেফতার

ডেমরা নিউজ: ডেমরায় ঢাকা মেট্রো পলিটন পুলিশেরে গোয়েন্দা (লালবাগ) বিভাগ,লালবাগ জোনাল টিমের অভিযানে ৫ হাজার ৭০০ পিস ইয়াবাস ৩ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার ইয়াবার মূল্য অনুমান ১৭ লক্ষ ১০ হাজার টাকা। বৃহস্পতিবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে ডেমরার মুসলিমনগর আমান সিটিস্থ ৭ তলা ভবনের ৬ষ্ঠ তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া থানার পালংখালী বাজার এলাকার মেহের আলীর ছেলে মোহাম্মদ রহিম আলী (২৬), ডেমরার মুসলিম নগর ওই ভবনের ভাড়াটিয়া ঢাকা যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ সায়দাবাদের মৃত আব্দুল আলীর ছেলে মো. রনি (৩৩) ও নরসিংদীর সদর থানার ১৩/১ শাঠি পাড়ার মো. নুরুল ইসলামের ছেলে আলিমুল ইসলাম ওরফে বাপ্পি (৪০)। এ সময় কক্সবাজারের আরেক ইয়াবা ব্যবসায়ী মো. আফসার (৩০) পালিয়ে যেতে সক্ষম হন। এ বিষয়ে উক্ত মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে বুধবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা থানার মামলা দায়ের করা হয়।
 বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) নূরে আলম সিদ্দিকী বলেন, গ্রেফতার মাদক চোরাকারবারিদের ইয়াবা সরবরাহের সময় গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। আর পলাতক আসামি মো. আফসারের সহযোগীতায় বাকীরা টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকা-ডেমরায় ইয়াবা সরবরাহ ও বিক্রি করে যুবক-যুবতীদের ধ্বংস করে আসছিল।