ডেমরায় ৭শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ডেমরা নিউজ:ডেমরায় ৭শ’ পিস ইয়াবাসহ মো. ইমরান হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার কামারগোপ আব্দুল মালেকের বাড়িতে ইমরানের নিজের ঘর থেকে তাকে আটক করা হয়। সে ডেমরার খলাপাড়ার মৃত শহিদুল্লা মিয়ার ছেলে। বর্তমানে সে কামারগোপ আব্দুল মালেকের বাড়িতেই থাকে। এ বিষয়ে মঙ্গলবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এ ঘটনায় ইমরানকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুািলশ।
এদিকে বুধবার সকালে ডেমরার কোনাপাড়া এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় মো. জালাল (৩২) ও মোছা. পারভীন (২৮) নামে দুই ইয়াবা বিক্রেতাকে আটক করেছে কোনাপাড়া ফাঁড়ির পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে বুধবার সকালেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বেলা ১১ টায় তাদের আদালতে পাঠানো হয়।
