ডেমরা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ডেকোরেটর ব্যবসায়ী নিহত
ডেমরা নিউজঃ ডেমরায় ট্রাকের ধাক্কায় নামে মো. আক্তার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী ডেকোরেটর ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ডেমরার চৌরাস্তা এলাকায় ডেমরা যাত্রাবাড়ী সড়কের ওভার পাশের শেষ প্রান্তে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের পেটে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে নাড়ি-ভুড়ি বের হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এদিকে খবর পেয়ে ডেমরা জোনের ট্রাফিক পুলিশ ও ডেমরা থানা পুলিশ লাশ উদ্ধার করে তার পরিবারকে অবগত করেন। নিহত আক্তার ডেমরার আল আমিন রোড এলাকার মোঃ মোতালেব মিয়ার ছেলে।
ঘটনাস্থলে দায়িত্বরত ডেমরা ট্রাফিক জোনের সার্জেন্ট মোঃ আজাদ বলেন, ডেকোরেটর ব্যবসায়ী আক্তার কোনাপাড়া থেকে তার তার ম্যানেজার পলাশকে (৩০) নিয়ে মোটরসাইকেলযোগে ডেমরার দিকে আসছিলেন। এ সময় ডেমরা থেকে যাত্রাবাড়ীগামী একটি ঘাতক ট্রাক আক্তারের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পিষিয়ে ফেলে। এ ঘটনায় মৃতের পেটে ও দুই রানে মারাত্মক কাটা জখমপ্রাপ্ত হয়ে নাড়ি-ভুড়ি বের হয়ে ঘটনাস্থলে আক্তারের মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে ডেমরা থানার এস আই মাজহারুল রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে সুরতহাল প্রস্তুত করেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মোঃ শফিকুর রহমান বলেন, নিহত আক্তারের ম্যানেজার পলাশের মাধ্যমে জানতে পেরেছি ডেমরা যাত্রাবাড়ী সড়কের ওভার পাশে একটি ঘাতক ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আর এই বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
