ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব ডেমরা -নারায়নগঞ্জের ইফতার মাহফিল
ডেমরা নিউজঃ ডেমরায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব ডেমরা -নারায়নগঞ্জের ইফতার মাহফিল ও পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ডেমরার ষ্টাফ কোয়ার্টার আলম’স রেস্টুরেন্ট এ এই আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান,যুগান্তরের ডেমরা প্রতিনিধি মাহবুব মনি,ডেমরা নিউজ এর প্রকাশক মোঃ হারুন অর রশিদ।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম মাদক নির্মূলে শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি সচেতনমূলক কাজে এগিয়ে আসার আহবান জানান। নাহিদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্যরা সহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন
এরপর ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
