ঢাকা পূর্বাঞ্চল নাট্যগোষ্ঠীর আলোচনা সভা ও নাটক মঞ্চায়ন
প্রকাশ সরকার সুমন : ঢাকা পূর্বাঞ্চল নাট্যগোষ্ঠীর আলোচনা সভা ও সামাজিক গল্প নির্ভর নাটক ” স্ত্রীর শেষ পত্র ” মঞ্চস্থ হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় জহির রায়হান মিলনায়তনে এ আলোচনা সভা ও নাটক মঞ্চস্থ হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদুল ইসলাম টিটু। সংগঠনের সভাপতি আবুল হোসেন ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেরানীগঞ্জ আশা কমপ্লেক্্র এর সাধারন সম্পাদক হাজী আতিকুর রহমান (সায়েম)। আমির হোসেন ও রিপন মাহমুদের সঞ্চালনায় এবং সংগঠনের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হীরুর সার্বিক ব্যবস্থাপনায় এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাট্য পরিচালক, লেখক ও কবি মঞ্জুর রহমান, বিশিষ্ট ব্যবসাযী মো: কিবরিয়া, আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত বকুল, পূর্বাঞ্চল নাট্যগোষ্ঠীর সহ-সভাপতি শরাফত উল্লাহ কাজল, ইঞ্জি: ছানোয়ার হোসেন, ইঞ্জি: জাকির হোসেন, নাট্য পরিচালক ওয়াহিদ মুরাদ, স্বাধীন বাংলা টিভির সাংবাদিক আক্তার হোসেন, ব্যবসায়ী ও সমাজসেবক মাহবুবুর রহমান, যাত্রাবাড়ি থানা কৃষকলীগ এর যুগ্ন- সম্পাদক মো: শামীম মিয়া, এস, এম মার্কেটিং ঢাকা’র প্রোপ্রাইটর মো: কাইয়ুম প্রধান। বক্তব্য শেষে মঞ্চস্থ হয়েছে নির্মল কুমার মুখোপাধ্যায়ের রচনায় ও লুৎফর রহমান ভূঁইয়ার নির্দেশনায় সামাজিক নাটক স্ত্রীর শেষ পত্র। এতে অভিনয় করেছেন এনায়েত হোসেন হীরু, তরিকুল, হালিম, ফোরকান, আব্দুর রব, আব্দুল হক, ওয়াহিদ মুরাদ, দীন মোহাম্মদ, বাবুল, রিমন, আমির, নার্গিস, সাথী, সিমি সিমরান, সুমীসহ অন্যরা।
