ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যেগে ১২টি ওয়ার্ডে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
ডেমরা নিউজঃ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যেগে ১২টি ওয়ার্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের ৪৫তম শাহাদত বার্ষিকী ,দোয়া মাহফিল, তোবারক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে এ দোয়া মাহফিল, তোবারক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ৬৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নিরু আমিন নুরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা । অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাফায়েতুল ইসলাম সোজা । এতে ১৫আগস্ট ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।
