leadnewsডেমরারাজধানীরাজনীতি

ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই

ডেমরা নিউজ:ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা (৭৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে হাবিবুর রহমান মোল্লার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন মরহুমের মেজ ছেলে সজল মোল্লা।

হাবিবুর রহমান মোল্লা দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন।

গত ২৭ এপ্রিল বার্ধক্যজনিত কারণে স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের নির্বাচনে ঢাকা-০৫ (ডেমরা-যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী) আসনে নৌকার প্রতীক নিয়ে চতুর্থবারের মতো বিপুল ভোটে জয়ী হন মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা।