দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ।
ডেমরা নিউজ:দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকালে কলেজের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
উক্ত নবীন বরণ অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব শেখ ফজলে নূর তাপস ।
এ সময়ে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শবনম আযীম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দনিয়া কলেজের অধ্যক্ষ আলমগীর মিয়া, রাকিবুল হাসান, ড. মোঃ সাখাওয়াত হোসেন, আবুল কাশেম পাটোয়ারী, ওমর ফারুক ভূইয়া এবং মোঃ এনামুল ইসলাম, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের রসুলপুর ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল আহসান চঞ্চল প্রমুখ ।
এসময় দনিয়া কলেজের নবীন শিক্ষার্থীবৃন্দ, কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ কর্মকর্তা কর্মচারী বৃন্দ, ঢাকা-০৫ আসনের অন্তর্গত বিভিন্ন থানা এবং ওয়ার্ডের আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ছাড়াও কলেজের অভিভাবকমন্ডলীর সদসবৃন্দ উপস্থিত ছিলেন।
