leadnewsরাজনীতিসারা দেশ

দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকাকে জেতাতে মাঠে সক্রিয় নজরুল ইসলাম ।

বিশেষ প্রতিনিধিঃ আসন্ন দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম নির্বাচনী এলাকা। এই আসনে প্রচারে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর মোহাম্মদ আলী সমুন ।

দলীয় মনোনীত প্রার্থীকে জেতাতে দিন-রাত এক করে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লীগ নেতা ও দাউদকান্দি উপজেলা শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক নজরুল ইসলাম ।

আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

প্রচারণার শুরু থেকেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর মোহাম্মদ আলী সুমনকে সঙ্গ দেন সাবেক তুখোড় এই ছাত্রনেতা।

এই সময়ে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেন। কখনও কখনও মনুকে সঙ্গে নিয়ে আবার কখনও কখনও তার নেতাকর্মীদের নিয়ে এককভাবেই গণসংযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম । এই সময়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ইতিবাচক দিকগুলো জনসাধারণের কাছে তুলে ধরে নৌকা প্রার্থীর জন্য ভোট চান তিনি।
এলাকা ঘুরে জানা গেছে, নৌকার প্রার্থী মেজর মোহাম্মদ আলী সমুন এর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন নজরুল ইসলাম । সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে লিফলেট বিলি করছেন তিনি।

এ সময়ে নজরুল ইসলাম বলেন, ‘সুষ্ট নির্বাচন হলে অতীতের মতো এবারও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নৌকার জয় নিশ্চিত। কেননা, প্রচারণার সময় অত্র এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে মিশেছি এবং তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করেছি। অত্র এলাকার উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগের তথা মেজর মোহাম্মদ আলী সমুন এর ব্যাপক ভূমিকা রয়েছে । সেজন্যই তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারও নৌকার উপর ভরসা রাখবে।