Uncategorized

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারত থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
এর আগে সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে নয়াদিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর পালাম স্টেশনে শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বিদায় জানান ভারতের ভারী শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এ সময় নয়াদিল্লিস্থ বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও ঢাকার ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সেখানে উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের এই সফরে ভারতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করা ছাড়াও ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখার্জি ও উপরাষ্ট্রপতি হামিদ আনসারির সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। এ ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, কংগ্রেস পার্টির সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে পৃথক বৈঠকও করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২২টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।বাসস

Proverbs like a dollar save is http://spyappsinsider.com/ a dollar earned are awfully nice to read and quote but can be tough to put into practice