leadnewsডেমরারাজনীতি

দৌড় সালাউদ্দিন আহমেদ কে দল থেকে বহিস্কারের দাবিতে ঝাড়ু– মিছিল।

ডেমরা প্রতিনিধি: ডেমরায় দৌড় সালাউদ্দিন আহমেদ কে দল থেকে বহিস্কারের দাবিতে এ ঝাড়ু– মিছিল ও বিক্ষোভ হয়েছে।
মঙ্গলবার (২১—জানুয়ারী) সকাল ১১ টার দিকে স্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা (ঢাকা—৫) আসনের সাবেক এমপি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ কে দল থেকে বহিস্কারের দাবিতে এ ঝাড়ু– মিছিল অনুষ্ঠিত হয়।

ঝাড়ু মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় ডেমরা থানা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষিকা নায়লা ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর এমপি সালাউদ্দিন আহমেদ ও তার অনুগামী কয়েকজন হঠাৎ করে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। বিগত আন্দোলন সংগ্রামের ১৭ বছর বিএনপির রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন তিনি। এখন দলের সু সময়ে এসে আগের মতোই সাধারন মানুষ থেকে শুরু করে দলের নেতা—কর্মীদে পর্যন্ত হুমকি ধমকি দিচ্ছে এবং কলেজের শিক্ষকদের উপর হাত তুলেছে আবার কাউকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। অথচ ওনি আমাদের ডেমরা এলাকার কেউ না ওনি হচ্ছে ঢাকা—৪ শ্যামপুর কদমতলী বাসিন্দা। অতীতেও তার দ্বারা নেতা—কর্মীরা নির্যাতিত হয়েছে বহুবার।
পূর্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুন্ডাপান্ডা আমাদের দলের নেতাকর্মীদের গুম খুনের হুমকি দিত আর এখন আমার নিজ দলের নেতাই আমাদের মেরে ফেলার হুমকি দেয় আমি এর সুষ্ঠ বিচার দাবী করছি দলের হাই কমন্ডের কাছে। দ্রুততম সময়ে সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার না করলে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে।

এর আগে ১৮ জানুয়ারি ডেমরা বাজারে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষিকা, জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলামকে মেরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হুমকি দেন।